যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শহীদ ইকবাল বিথারের মৃত্যুবার্ষিকী পালন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৭-১২ ০০:৩৪:৫৯
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি   ঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শহীদ ইকবাল বিথারের ১৫তম মৃত্যুবাষিকী পালিত। যুবলীগ নেতা আবরার আল আমিনের উদ্যোগে কেসিসি ২নং ওয়ার্ড ও ফুলবাড়ীগেট এলাকার বিভিন্ন মসজিদে দোয়া, মিলাদ ও আলোচনা সভার মধ্যে দিয়ে শহীদ ইকবাল বিথারের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক অলিয়ার রহমান রাজু, যুবলীগ নেতা আবরার আল  আমিন, আব্দুল হক নাহিদ, জোবায়ের হোসেন লিটু, মিরাজ, ফোরকান আহমেদ, ইমরান হোসেন, মহানগর  ছাত্রলীগ নেতা  মোঃ রুবেল হোসেন, সুমন শেখ, মামুন, শিমুল,রায়হানসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শহীদ ইকবাল বিথারকে ২০০৯ সালের ১১জুলাই রাতে মহানগরীর মসলমান পাড়ার মেট্রোপলিটন ক্লিনিকের সামনে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। প্রতি বছর এই দিনে যুবলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করে বিভিন্ন কর্মসুচি পালন করে আসছে।