মির্জাপুরে বিষপানে কিশোরীর আত্মহত্যা

  • শিলা আক্তার
  • ২০২৪-০৭-১২ ০০:২০:১১
image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে জয়া আক্তার (১৫) নামে এক ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। 
বৃহস্পতিবার দুপুরে কুমুদিনী হাসপাতালে তার মৃত্যু হয়। সে এ বছর কুর্নী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়।  জয়া কুর্নী গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বলে জানা গেছে। 
পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে মায়ের সাথে অভিমান করে সকলের অজান্তে ঘরের ভিতর বিষপান করে। পরে বিষয়টি জানাজানি হলে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে রাতেই তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। 
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর  করা হবে।