সাতক্ষীরার মানুষের মন জয় করে নিলেন মানবিক ও চৌকস পুলিশ কর্মকর্তা ওসি মহিদুল

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৪-০৭-১২ ০০:০১:০৮
image

সাতক্ষীরা : সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম একজন মানবিক, সৎ ও চৌকস পুলিশ অফিসার হিসেবে সুনাম করে সাতক্ষীরাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। পুলিশই জনতা, জনতাই পুলিশ এই ¯েøাগানকে সামনে রেখে ওসি মহিদুল ইসলাম সুনামের সাথে প্রতিনিয়ত আইনি সেবা অব্যাহত রেখেছেন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ভারত সীমান্ত এলাকায় অবস্থিত সাতক্ষীরা। আর এই সাতক্ষীরা সদরে বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হলো ভোমরা। এ উপজেলার ভোমরা স্থলবন্দরসহ ১৪ টি ইউনিয়ন ১টি পৌরসভা নিয়েই সাতক্ষীরা সদর থানা পুলিশ আইনি সেবা দিয়ে যাচ্ছে। এখানে বর্তমান সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলামের যোগদানের পর থেকে চোরাকারবারি, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি, চুরি ছিনতাই আর মরন নেশা মাদক দমনে যেমন কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেন, তেমনি সুবিচার পাইয়ে দেওয়ার জন্যও তেমন মানবিক একজন মানুষ। শত বিপদ ও প্রতিকূলতার মধ্যে যিনি বট গাছের ন্যায় আগলে রাখেন তার অধীনস্থ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম। সাতক্ষীরা সদর থানায় গত ১২-০৬-২৩ ইং সালে যোগদানের পরে অত্র থানার সর্বস্থানে এনে দিয়েছেন পরিবর্তনের হাওয়া, কাজের গতিশীলতা সবকিছুর পেছনে এই মানুষটার অংশ গ্রহণ। নাগরিক সেবা ও জন-নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত তার নির্দেশে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে তার অধিন্যাস্ত পুলিশ সদস্যরা। চোর, ছিনতাইকারী, ডাকাত ও অবৈধ দখলদারদের কবলে পড়ে অনেকেই  অনেক কিছু হারিয়ে ফেলেন, অনেকের মোবাইল ফোন চুরি হয়,থানায় জিডি করার পর থেকেই দ্রæত গতিতে তদন্তের তাগিদ দেন দায়িত্বে থাকা কর্মকর্তাকে। ওসি মহিদুল ইসলাম যোগদানের পর থেকে, চোরাকারবারি, মাদকসহ একাধিক অপরাধীর মুখোশ উন্মোচন করেছেন। তিনি ইতিমধ্যে একজন সৎ, নিষ্ঠাবানসহ সাতক্ষীরার সাধারণ মানুষের কাছে তিনি একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে বিশেষ স্থান অর্জন করেছেন। অক্লান্ত পরিশ্রম করে যাওয়া এই অফিসার এখন সাতক্ষীরার মানুষের কাছে একজন মানবিক এবং চৌকস পুলিশ অফিসার হিসেবে পরিচিত লাভ করেছেন।তিনি একজন বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত কর্মকর্তা। কর্মদক্ষতা, বিচক্ষণতা ও চৌকস এই পুলিশ কর্মকর্তার নাম সাতক্ষীরার সবার মুখে মুখে। এছাড়াও তিনি দিন-রাত পরিশ্রম করে বিপদগ্রস্ত মানুষকে আইনি সেবা প্রদান করা সহ অপরাধ দমনে অসীম সাহসী ভূমিকা অব্যাহত রেখেছেন। অত্র এলাকার সকল শ্রেণির মানুষের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তিনি নিজেই কথা বলে তাৎক্ষণিক আইনি সেবা প্রদান করেন। ওসি মহিদুল ইসলাম এ থানায় যোগদানের পর থেকে আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। তার কাছে কোন অপরাধী পার পায়না। পুলিশের রুটিন অনুযায়ী সাহসী এ পুলিশ অফিসার  দিন-রাত কাজ করে যাচ্ছেন দেশ এবং জাতীর কল্যাণের জন্য।