চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর ঘেঁষা মহানন্দা নদী থেকে গত মঙ্গলবার(৯জুলাই) জেলার শিবগঞ্জ উপজেলায় একই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ মেমজান বেগম(৬৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের চৈতণ্যপুর বামুনগাঁ রানীনগর গ্রামের মৃত জব্দুলের মেয়ে ও মৃত আজহারুল ইসলামের তালাকপ্রাপ্তা স্ত্রী।
বৃহস্পতিবার(১১জুলাই) দুপুরে জেলা শহরের ৭ নং ওয়ার্ডের নামোনিমগাছি এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ অজ্ঞাত পরিচয় হিসেবে মরদেহ উদ্ধার করে বিকালে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। সন্ধ্যায় ওই নারীর পরিচয় নিশ্চিত হয়। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন মেলেনি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,ওই নারী নদীতে ডুবে মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।