ঢাকায় হরিজনদের উচ্ছেদের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-১০ ১৯:৫৫:২৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ব্রিটিশ আমলে নির্মিত মিরনজিল্লা হরিজন কলোনিতে থেকে হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের প্রতিবাদে, উচ্ছেদকৃতদের পূণর্বাসনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়। বুধবার(১০জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে বিভিন্ন দপ্তরের চাকুরীতে হরিজন কোটা  বাস্তবায়ন ও প্রবর্তনের দাবি তোলা হয়। পরে জেলা হরিজন ঐক্য পরিষদ এসকল দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল শ্যাম কিশোর দাস মহারাজজী, জেলা হরিজন ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা রথিন রায়, সভাপতি রাজেন হরিজন, সাধারণ সম্পাদক জেন্টু কুমার, হরিজন নেত্রী মালতি রানীসহ অন্যরা। একাত্ততা প্রকাশ করে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনি, সমাজসেবী ইসরাইল সেন্টু, দলিত বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন জেলা কমিটির উপদেষ্টা সাজেমান হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক সঞ্জিব সাহা প্রমুখ ।