এক লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট ৫ দোকানিকে জরিমানা ধার্য ও আদায়

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৭-০৭ ২৩:০২:৪৭
image

ফুলবাড়ীগেট  প্রতিনিধি : মাছ শিকারের কাজে ব্যবহৃত অবৈধ ১ লক্ষ মিটার  কারেন্ট জাল বিক্রির উদ্দেশে দোকানে মজুদ রাখার দায়ে খুলনার  ফুলতলা বাজারের ব্যবসায়ি মোশারফ হোসেন, মোঃ তুরান, পাভেল, মোঃ নাজিমউদ্দীন ও মোঃ আনোয়ার হোসেন কে  মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫এর ৪(খ) ধারা অপরাধ লঙ্ঘনের দায়ে ৫ জন কারেন্ট জাল ব্যবসায়ীকে ৫,০০০ টাকা করে সর্বমোট ২৫,০০০/টাকা জরিমানা ধার্য ও আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার সকালে  ফুলতলা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এস্ক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন।এ সময় প্রায় ১৫  লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা অবৈধ কারেন্ট জাল উপজেলার  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সামনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এস্ক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান  বলেন, অভিযুক্তের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। প্রচলিত আইন অনুযায়ী তাদের  মোট ৫ জনকে ৫ হাজার করে মোট ২৫  হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকােেন্ড সম্পৃক্ত না থাকার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সার্বিক সহযোগিতা করেন সিনিয়র  উপজেলা মৎস্য কর্মকর্তা,  মোঃ সেলিম সুলতান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমাইয়া সুলতানা।