চাঁপাইনবাবগঞ্জ শহরে নববিবাহিতা গৃহবধুকে কুপিয়ে দূর্ধর্ষ চুরি,৩ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-০৭ ২২:৩০:৪৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে দূর্ধর্ষ চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। রবিবার(৭জুলাই) ভোর ৪টার দিকে পশ্চিম পাঠানপাড়া মহল্লায় ব্যবসায়ী দুরুল হোদার (৫৫) বাড়িতে ঘটনাটি ঘটে। এতে চুরি গেছে দুটি স্মার্ট ফোন, নগদ ৬৫ হাজার ৫শত টাকা ও ব্যবসায়ীর নববিবাহিতা ছেলের বৌ(২৫) এর দেহে থাকা পৌনে দু’লক্ষ টাকার স্বর্নালংকার। হাসুয়া ধরে গৃহবধুর আংটি ও চেইন ছিনিয়ে নেবার সময়  হাসুয়া দিয়ে গৃহবধুর বামহাতের দুটি আঙ্গুল প্রায় বিছিন্ন করে দেয় চোররা। এতে তার হাতের রগ কেটে যায়। আশংকাজনক অবস্থায় গৃহবধুকে চাঁপাইনববাবগঞ্জ জেলা হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অভিযোগ করেছেন গৃহকর্তা।
ব্যবসায়ী অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে দোতলার রান্নাঘরের  ভেন্টিলেটর ভেঙ্গে ৩/৪ জন ২৭/২৮ বছর বয়সী চোর বাড়িতে প্রবেশ করে। গৃহকর্তা বা তাঁর অসুস্থ স্ত্রী টের না পেলেও চোররা প্রথমে গৃহকর্তার মেয়ের ঘরে(৩১) প্রবেশ করে। তারা ওই ঘরে  থাকা দুটি ফোন ও আলামরির সিন্দুক ভেঙ্গে নগদ টাকা নেয়। ঘরের আসবাবপত্র এলোমেলো করে। তবে এ সময় মেয়েটি ঘুমিয়ে থাকলেও কিছু টের পান নি। মেয়ের জামাাই ঢাকায় বেসরকারি চাকুরী করেন। মায়ের অসুস্থততার কারণে তিনি পিতার বাড়িতে থাকছেন। এরপর চোররা গৃহকর্তার পুত্রবধুর ঘরে ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ও  ওই বাড়ি থেকে নেয়া হাসুয়া দিয়ে কুপিয়ে গহনা কেড়ে নেয়। এসময় গৃহবধুর স্বামী ইউনিলিভার কোম্পানীর কর্মকর্তা ঢাকায় অবস্থান করছিলেন।
প্রায় ২০ মিনিট তান্ডব চালানোর পর চোররা বাড়ি ত্যাগ করলে গৃহবধুকে হাসপাতাল নেয়া হয় ও সকালে পুলিশে খবর দেয়া হয়। গৃহকর্তা বলেন, তাঁর কোন শত্রæ নেই। ঘটনার পর থেকে আতংক বিরাজ করছে ওই  বাড়ি, ওই মহল্লা ও এমনকি শহর জুড়ে।  নববিবাহিতা গৃহবধুর পিতা একই মহল্লার বাসিন্দা ও জেলা ঠিকাদার সমিতি সাবেক সভাপতি তৌহিদুর রহমান। গত ১৯ জুন ধুমধামের সাথে মেয়েটির বিয়ে হয়। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী হাসান বলেন, তিনি নিজে সহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।