চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা তীরে শীঘ্রই প্রধানমন্ত্রী প্রতিশ্রুত পর্যটন কেন্দ্র নির্মাণ শুরু হবে-পর্যটন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৭-০৬ ২০:৩৮:৩১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন বলেছেন,চাঁপাইনবাবগঞ্জ শহরের অদূরে ‘শেখ হাসিনা’ (মহানন্দা সেতু-২) সেতু এলাকায় প্রধানমন্ত্রী প্রতিশ্রæত বাস্তবায়নাধীন অত্যাধুনিক পর্যটন কেন্দ্র নির্মাণের অবকাঠামো উন্নয়ন কাজ দ্রæত শুরু করা হবে। আগামী সেপ্টেম্বর  মাসে ভৌত কাজ শুরু করে যথসম্ভব দ্রæত এটি চালু করা হবে। শনিবার (৬জুলাই) সকালে প্রকল্প এলাকা পরিদর্শণকালে সচিব একথা বলেন। সচিব এরপর জেলা শহরের কেন্দ্রে অবস্থিত জেলার জনপ্রিয় বিনোদন কেন্দ্র কালেক্টরেট শিশু পার্ক ও পরে জেলার নাচোলে অবস্থিত ‘ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা’ পরিদর্শণ করেন।
পর্যটন কেন্দ্র প্রকল্প এলাকা পরিদর্শণকালে সচিব বহু প্রতিক্ষীত কেন্দ্রের চলমান কাজগুলো দ্রুত শেষ করার তাগিদ দেন। এ সময় প্রকল্প সম্পর্কে সচিবকে বিস্তারিত অবহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ,বাংলাদেশ টুরি‌্যজম বোর্ড প্রধান নির্বাহী কর্মকর্তা  আবু তাহের মুহাম্মদ জাবের,জেলা প্রশাসক গালিভ খান,প্রকল্প পরিচালকসহ সংশ্লিস্টরা।
শিশু পার্ক পরিদর্শণকালে সচিব  এর প্রশংসা করেন। তিনি বলেন, পার্কে  বিভিন্ন মাধ্যমে ফুটিয়ে তোলা স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকার ইতিহাস-ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষনীয়। পরে সফরসঙ্গী ও জেলা প্রশাসককে সাথে নিয়ে নাচোলের রাওতারা গ্রামে ঐতিহাসিক তেভাগা আনেআদলনের কিংবদন্তীর নেত্রী নাচোলের রানী মা খ্যাত ইলা মিত্রের স্মরণে নির্মিত সংগ্রহশালা পরিদর্শণ করেন সচিব। এ সময় জেলা ও উপজেলা প্রমাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।