শিরোমনিতে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত জখম

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৭-০৬ ২০:০৮:০৫
image

শিল্পাঞ্চল  প্রতিনিধি  : নগরীর খানজাহান আলী থানার শিরোমনি দক্ষিনপাড়ায় এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর জখম বৃদ্ধ বর্তমানে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  এ ঘটনায় খানজাহান আলী  থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পুত্র মোঃ আলামিন হোসেন।   আহত বৃদ্ধ আবুল হোসেন  (৬০)। সে শিরোমনি দক্ষিনপাড়া মৃত তাহের আলীর পুত্র । আহত বৃদ্ধ জানান, কয়েকদিন আগে শিরোমনি বাজারে ইজিবাইক রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।   এ বিষয়টির জের ধরে গত ৫ জুলাই শিরোমনি দক্ষিনপাড়া মসজিদ থেকে আছর নামাজ পড়ে বের হওয়ার সময় পুর্বে থেকে উৎপেতে থাকা একই এলাকার মৃত সামসু দায় এর পুত্র মোঃ সোহেল (২৭) মৃত শাহাজান দায় এর পুত্র বর্ষন (২৫) হ্দয় (২৩) মোঃ ইকবাল উভয়ে মিলে হাতুড়ি, বাতা দিয়ে আমার মাথা, মুখ, দুই হাত পা ও গিড়ায় বেধরক পিটাতে থাকে এসময় স্থানিয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে । ভুক্তভোগির পুত্র আলামিন বলেন আমার আব্বার অবস্থা বর্তমানে খুবই খারাপ তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আব্বার ৪ টি দাত পড়ে গেছে এছাড়াও শরিরের বিভিন্নস্থানে জখমের দাগ রয়েছে। খানজাহান আলী  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর  জানান, বৃদ্ধকে আঘাত করে কঠিন অপরাধ করেছে। এ ঘটনায় তার পুত্র   বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে তদন্ত শেষে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।