চাঁপাইনবাবগঞ্জ শহরের ৪টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
- জাকির হোসেন পিংকু,
-
২০২৪-০৭-০৬ ১৪:৩৮:২১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রায় ২০ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ৪টি সিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(৫জুন) সকালে ২০২৩-২৪ অর্থবছরে উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল খাতে বরাদ্দকৃত প্রকল্পের অধীনে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩,৪ ও ৭ নং ওয়ার্ডে এসব কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। এর মধ্যে ৩নং ওয়ার্ডে গাবতলা মহল্লায় দুটি এবং ৪ ও ৭ নং ওয়ার্ডের যথাক্রমে ঢাবপাড়া ও নামোরাজরামপুর হালুয়াকান্দা এলাকায় একটি করে সড়ক উন্নয়ন করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানগুলোয় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজ,জেলা ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন রাসেল, ঠিকাদার আবুল কালাম, ব্যবসায়ী মাসুদ রানা সহ সং¤িøস্টরা।