পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মানুষের মনের মতো হওয়া। আর আমি যে এ ব্যাপারে গোড়াতেই গলদে ভরা সেটা বাল্যকাল থেকেই টের পেয়ে অনেক আগে থেকেই রণে ভঙ্গ দিয়েছিলাম। পিপল প্লিজার হওয়ার চেয়ে নিজেকে নিজের ভালো লাগানো বা অন্ততঃ নিজের মনের মতো করে বেঁচে থাকা অনেক প্রশান্তির।
মানুষের অনেক চাহিদা। তাঁদের খোঁজ খবর না নিলে গোস্বা। বাঙালি আবার বডি শ্যামিং এ বেশ এগিয়ে।সে অনুযায়ী তারা গ্যায়র রঙ সাদা-কালো থেকে শুরু করে মোটা-চিকনা, সফল - অসফল সব রকমের ক্রাইটেরিয়ায় ফেলতে পারে অনায়াসেই! এ ছাড়াও বর্তমান সমাজে আছে রিলিজিয়াস পুলিশ। ওনাদের কাজ অন্যদের ছবক দিতে থাকা।
আসলে নিজের দিকে তাকানোর সময় তো নেই কারো! সব অস্থির , ভীষণ অস্থির !! তাই কিভাবে নিজেকে একটু বড় করা যায় যে কোন মূল্যে সে জন্যই ব্যাতিব্যস্ত সবাই। এর ভীতরে কিছু মানুষ থাকে যারা নিভৃতচারি! এরা প্রকৃতি থেকে শান্তি খুঁজে বেড়ায়…