বেগম জিয়ার মুক্তির দাবিতে বরগুনায় বিএনপির সমাবেশ

  • এম আর অভি,
  • ২০২৪-০৭-০৩ ২০:৫৫:৪২
image

বরগুনা প্রতিনিধি: বেগম জিয়ার মুক্তির দাবিতে বরগুনায় বিএনপির সমাবেশে  সাবেক এমপি এ্যাড বিলকিস জাহান শিরিন তার বক্তব্যে বলেন, ঝড় বৃষ্টির আঁধার রাতে আমরা থাকবো রাজপথে । তিনি আরো বলেন,জীবন দেব নেত্রীর জন্য।
সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই বুধবার সকাল ১০ টায় শহরের পুরাতন লঞ্চ ঘাট বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন  জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. বিলকিস জাহান শিরিন । এ সময় জেলা ও উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বেগম জিয়ার মুক্তির দাবিতে বরগুনায় সমাবেশে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। পরে সমাবেশ শেষে জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের সদর রোড অতিক্রম করতে দেখা গেছে।