গোমস্তাপুরে অটোরিক্সায় পাচারকালে ৩০ বোতল ফেনসিডিলসহ নীলফমারারীর যুবক গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-০২ ২৩:৩০:০৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি অটোরিক্সাযোগে পাচারকালে ৩০৫ বোতল ফেনসিডিলসহ নীলফমারীর যুবক মো.শাহীনকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। সে ডোমার থানার সুধুর আড্ডা (আন্ধারের মোড়) এলাকার মৃত মোকসেদের ছেলে। গত সোমবার(১জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চৌডালা ই্উনিয়নের শুক্রবাড়ী গরিয়া বাজার এলাকায় জেলার শিবগঞ্জের কানসাট থেকে গোমস্তাপুরগামী  সড়কের উপর অভিযানটি চালানো হয়।
মঙ্গলবার(২ জুলাই) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস প্রেস বিজ্ঞপ্তিতে বলাা হয়, শাহীন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বাড়ি নীলফমারী হলেও সে দীর্গদিন যাবৎ  সকলের চোখ ফাঁকি দিয়ে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত। গোয়েন্দা খবরের ভিত্তিতে র‌্যাব গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।