রে বে কা ই স লা ম

  • রাত এবং আমি
  • ২০২৪-০৬-৩০ ১৯:৩৩:৫৭
image

আমার দীপজ্বলা রাত 
আমার শয্যায় এসে বসে 
আমি জেগে থাকি 
জোছনার আলো ভিজিয়ে দেয়
বিছানার ফুলপাতার ঘর
পর্দার ঝুলন্ত ঝালর
আমাকেও ভাসায় শিহরণে
আমার রাত আমার বারান্দায় যায়
আমিও যাই পিছু পিছু 
অন্ধকারের আবজাব সংসার 
দু'চোখ ভরা রূপ ভেসে ওঠে 
আমার সদা সহিষ্ণু রাত
সূর্য উঠলেই বিদায় নেয় 
আমাকে একা ফেলে।