স্টকহোমে দ্বার-উন-নূর সুইডেনের ঈদ পুনর্মিলনী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৬-৩০ ০৩:৫১:১১
image

প্রবাসী জীবনে ঈদের আনন্দের ছোঁয়া ও তাদের শিশু-কিশোরদের ঈদের আনন্দের সাথে পরিচিতি করার জন্য কোরবানীর  মাংস ভোজন, নানা রকমের মিষ্টান্নের সমাহার, প্রত্যেক বয়সীদের হরেক রকমের সুন্দর বিনোদনে মুখরিত ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছিল দ্বার-উন-নূর সুইডেন (Daar-Un-Noor Sverige)।২৯ জুন শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমের ব্রেদ্যাং এ ছিল আজকের  মিলন মেলা। 

May be an image of 3 people and crowd
শিশু-কিশোরদের  উল্লাসিত উপস্থিতি ও নানা আয়োজনে অংশগ্রহন ছিল  দৃষ্টিনন্দন যা আগামী প্রজন্মের জন্য সুন্দর মাইলফলক।
প্রায় ছয় শতাধিক বাংলাদেশী বাংগালীদের পরিবারসহ উপস্থিতি আগামী দিনেও এ ধরনের প্রোগ্রামের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন আয়োজক কমিটি।

No photo description available.

আয়োজকদের অন্যতম মিজানুর রহমান বলেন,সুইডেনে বসবাসরত বাঙ্গালী মুসলমান পুরুষ-মহিলা ও তাদের সন্তানদের কুরআন-সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার অনুপ্রেরণা দিয়ে আসছেন তারা।এ জন্য কয়েকটি স্থানে নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সকলকে পবিত্র কোরআন শিক্ষা দেয়ার ব্যবস্থা করেছেন ।

May be an image of 3 people and crowd

আজকের মিলনমেলা সফল করতে সকলের  সহযোগিতা ও বিশেষ করে স্বেচ্ছাসেবক হিসেবে ইয়ুথদের বিশেষ আন্তরিক সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

May be an image of 11 people, grass and text
মিলন মেলায় অংশ নেয়া প্রায় ৬ শতাধিক উপস্থিতির জন্য কষ্ট করে যারা রান্না করে এনেছেন,নানা ধরনের মিষ্টান্ন এনেছেন, রান্নায় সহযোগিতা করেছেন সবাইকে আয়োজক কমিটি দ্বার-উন-নূর সুইডেন (Daar-Un-Noor Sverige)'র পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। 


মিলনমেলায় শিশুদের জন্য,পুরুষ-মহিলাদের জন্য বিশেষ খেলাধুলা ও পুরষ্কারের ব্যবস্থা ছিল।