দাগনভূঞায় কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও জন্ম নিবন্ধন প্রনোদনা বিতরণ

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৪-০৬-২৬ ১৩:০৪:৪৫
image

দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদের স্থাবর সম্পত্তি হস্তান্তর কর এর অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও জন্ম নিবন্ধন প্রনোদনা বিতরণ মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা।
পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রায়হানের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মো. নুরুল হুদা, ইউপি সদস্য আইয়ুব আলী, মজিবুল হক, মফিজুর রহমান, আব্দুল আহাদ স্বপন প্রমুখ।
শেষে কৃষকদের মাঝে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও জন্ম নিবন্ধন প্রনোদনা এবং পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর কৃষকদের মাঝে বীজ ও উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।