ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ যোগিপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বর ও ৩৩নং ওয়ার্ড(যোগিপোল ইউনিয়ন) যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আরিফ হোসেন(৪০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। ২৪ জুন সোমবার দিবাগত রাত সোয়া ১১টায় আড়ংঘাটা থানাধিন কুয়েট পকেটগেটস্থ খানাবাড়ী আরিফ হোসেনের বাড়ী আকলিমা মঞ্চিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন অবসরপ্রাপ্ত সিআইডি পুলিশ কর্মকর্তা মোঃ আমির হোসেনের পুত্র। তার স্ত্রী এবং দুটি শিশু পুত্র সন্তান রয়েছে। এলাকাবাসী জানায়, সোমবার রাত ১১টার দিকে আরিফ হোসেন বাড়ীর সামনে নিজেদের দোকানে বসে গল্প করছিল। এ সময় তার মোবাইলে একটি ফোন আসলে তিনি মোবাইলে কথা বলতে বলতে রাস্তার বিপরিত পাশে যায়। এ সময় আরিফকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি করে মোটরসাইকেল যোগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী মোঃ জাহিদ শেখ, ইয়াসিন ও রাজ সরদার জানান,রাত সোয়া ১১টার দিকে বিদ্যুৎ আসলে আরিফ দোকান থেকে উঠে রাস্তার বিপরিত পাশে দাড়িয়ে কথা বলছিল। এ সময় ফুলবাড়ীগেটের দিক থেকে মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত ৩জন দুর্বৃত্ত তাকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি করে। আরিফ হোসেন রাস্তার পাশে পড়ে গেলে দুর্বৃত্তরা তার মাথার বাশ পাশের কানের ধারে পিস্তল ঠেকিয়ে গুলি করে। পার্শবর্তিরা এগিয়ে আসলে অস্ত্রধারীরা তাদেরকে লক্ষ করে ফাকা গুলি ছুড়ে তেলিগাতী বাইপাসের দিকে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে। আরিফ হোসেনকে যারা গোসল করান তাদের একজন জানিয়েছে নিহত আরিফের বাম পাজরে দুটি গুল্ িএবং মাথার বাম পাশে একটি গুলির চিহৃ রয়েছে। এদিকে মর্মান্তিক এ খবর ছড়িয়ে পড়লে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে রাতেই ডেপুটি পুলিশ কমিশনার(উত্তর) মোল্যা জাহাঙ্গীর হোসেন, এডিসি সোনালী সেন, এসি দৌলতপুর জোন আবুল বাশার, আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ কাজী কামাল হোসেন, খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, দৌলতপুর থানার অফিসার্স ইনচাজ প্রবীর কুমার বিশ^াসসহ আইন শৃংখলা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিআইডি, র্যাব-৬, পিবিআই, ডিবিসহ বিভিন্ন বাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ।
এ বিষয়ে আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ কাজী কামাল হোসেন বলেছেন, যোগিপোল ইউনিয়নের সাবেক মেম্বর আরিফ হোসেনকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে তিনি মৃত্যু বরন করেন। এই ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে থানা এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশী অভিযান সহ পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। দ্রæত সময়ের মধ্যে হত্যাকান্ডের রহস্যসহ হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এদিকে গতকাল ২৫ জুন মঙ্গলবার নিহত মোঃ আরিফ হোসেনের ময়না তদন্ত শেষে দুপুরের পর লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়। আছরবাদ খানাবাড়ী গালর্স হাই স্কুল মাঠ প্রাঙ্গনে নিহতের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন এমপি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন অপরাধি যত বড় শক্তিশালি হোক তাকে গ্রেফতার হতে হবে। আরিফ হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি হত্যাকারী এবং এই অঞ্চলের মাদকের গডফাদারকে ধরতে সাড়াশী অভিযান পরিচালনার জন্য নির্দেশ দেন। এ সময় নিহত আরিফ হোসেনের ছোট ভাই মোঃ আসিফ হোসেন হত্যাকান্ডের রহস্য উন্মোচন করে দ্রæত সময়ের মধ্যে অপরাধিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবাী জানান। জানাযায় খুলনা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, মহানগর আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান খান খোকন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, দৌতলপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদাৎ হোসেন মিনা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মাষ্টার আব্দুস সালাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, থানা আওয়ামী লীগ নেতা মাষ্টার মনিরুল ইসলাম, শেখ কামাল আহমেদ, মনির শিকদার, সুরুজ্জামান হানিফ, ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, সাবেক কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ ফয়সাল হোসেন, খানাবাড়ী যুব সংঘ ক্লাবের সভাপতি আবু হেনা বাবলু, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটন, ইউপি সদস্য মোঃ মনির হোসেন, শেখ আমজাত হোসেন, শাহ হাফিজুর রহমান, খালিদ হাসানসহ বিভিন্ন রাজনৈতিক - সামাজিক ও শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাযা নামাজের ইমামতি করেন মহেশ^রপাশা আল আকসা জামে মসজিদের ইমাম মাওলানা আব্বাস উদ্দিন।
জানাযা শেষে নিহত আরিফ হোসেনকে মহেশ^রপাশা সাড়াডাঙ্গা সরকারী কবরস্থানে দাফন করা হয়। নিহত আরিফ হোসেনের স্ত্রী, মোঃ আরিয়ান হোসেন এর (১১) বছর এবং এবং মোঃ আয়ান হোসেন নামে (৪) বছর বয়েসের দুটি পুত্র সন্তান রয়েছে।
এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে ।