দাগনভূঞায় পিজি খামারিদের এক্সপোজার ভিজিট

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৬-২৬ ০১:৪০:৩৯
image

দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায়, কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ
ডেইরি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে পিজি খামারিদের এক্সপোজার ভিজিট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার সময় দাগনভূঞা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ফাতেমা ডেইরি ফার্মসে ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তাসলীমা ফেরদৌসী। এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা ডেইরি ফার্মস এ্যাসোসিয়েশনের  সভাপতি ও দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  আবু নাছের চৌধুরী আসিফ,প্রকল্পের ডা:তমাল মন্ডল, এলএফএ মো: আরাফাত, মো: মাসুদ, এলএসপি মো: সাইফুল,চরকাঁকড়ার  ৪০জন পিজি সদস্যবৃন্দ।