চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘জীবন ও স্বাস্থ্য সূরক্ষায় নিরাপদ খাদ্য’-শ্লোগাণে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে চাঁপাইনবাবঞ্জে জনসচেতনাতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় জেলা প্রশাসনের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একএেম গালিভ খান। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও,সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.পলাশ সরকার,বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুস সামাদ ও অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান।
জেলা নিরাপদ খাদ্য অফিসার আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্যশিল্প ও উৎপাদন বিভাগের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব। সেমিনারে বক্তরা নিরাপদ উপায়ে খাদ্য উৎপাদন,প্রক্রিয়াকরণ,সংরক্ষণ,পরিবশেন ও ভেজালকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আলোচনা করেন। সেমিনারে সরকারি-বেসরকারি কর্মকর্তা,এনজিও প্রতিনিধি, রেঁস্তোরা মালিক-শ্রমিক, কৃষকসহ সংশ্লিস্ট পেশার প্রতিনিধিরা অংশ নেন।