গোমস্তাপুরে বিদ্যূস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৬-২৪ ২২:২৫:৩৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিদ্যূৎস্পৃষ্ট হয়ে জিহাদ আলী(২১) নামে ডিগ্রির ছাত্র এক যুবকের মৃত্যু হয়েছে। সে রাধানগর ইউনিয়নের জশৈল গ্রামের আজিজুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার(২৪জুন) দুপুর সোয়া ১টার দিকে নিজবাড়ির  গোয়ালঘরে অসুস্থ হয়ে পড়া একটি গরুর জন্য টেবিল ফ্যানের ব্যবস্থা করেন জিহাদ। এ সময় বাড়িতে বিদ্যূৎ ছিল না। এই সূযোগে জিহাদ ফ্যানের ছেঁড়া তারের সাথে শয়নকক্ষের সাথে বৈদ্যূতিক সংযোগ দিতে গেলে হঠাৎ বিদ্যূৎ আসলে বামহাতের আঙ্গুলে বিদ্যূৎস্পৃষ্ট হন জিহাদ। তার আঙ্গুলসহ হাত পুড়ে ঝলসে যায় ও তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় জিহাদের বাবা-মা বেড়াতে গেছিল। বাড়িতে থাকা একমাত্র বোন পাশের পুকুরে গেছিল। বাড়িতে থাকা একা জিহাদ এসময় দূর্ঘটনার শিকার হন। পুলিশ বিকালে মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।