মহেশখালী পৌর আওয়ামী লীগের উদ্যোগে বর্ণিল আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-০৬-২৪ ০৩:০২:২৬
image

মহেশখালী কক্সবাজার ২৩ শে জুন ২০২৪ 
মহেশখালী পৌর আওয়ামী লীগের উদ্যোগে বর্ণিল আয়োজনে বাংলাদেশ  আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ একই সুতোয় গাঁথা-
সভাপতির বক্তব্যে  মহেশখালী পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া বলেন -
আওয়ামী লীগের ইতিহাস,বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জন ও সংগ্রামের ইতিহাস। আওয়ামী লীগের লক্ষ্য হলো বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ এবং বাঙালি জাতিকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করা।
রবিবার (২৩ জুন) বিকালে মহেশখালী পৌর  আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেয়র মকসুদ মিয়া  বলেন- বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আওয়ামী লীগ  একই সুতোয় গাঁথা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। তার সে স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মহেশখালী পৌর আওয়ামী লীগের আয়োজনে 
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
পালন উপলক্ষে বিকাল ০৩.০০ টায় মহেশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়ে মহেশখালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণে বিপুল জনসমাগনের ফলে আনন্দ শোভাযাত্রাটি জনস্রোতে রুপ নেয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে দিবসটি সূচনা করে।
মহেশখালী পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম বিএ সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
মহেশখালী পৌরসভার সাবেক প্রশাসক,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম আজিজুর রহমান বিএ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা  ডাঃ নুরুল আমিন,মহেশখালী  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফরিদুল আলম,মাস্টার রুহুল আমিন,বীর মুক্তিযোদ্ধা মাস্টার লিয়াকত আলী,ব্রজ গোপাল ঘোষ,যুগ্ম সাধারণ সম্পাদক এড আবু তালেব,মোস্তফা আনোয়ার চৌধুরী,মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা আকতারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
মহেশখালী পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে উপস্থিত সকালে মাঝে মিষ্টি বিতরণ করা হয়। 
দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সকল নেতা কর্মী ও নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন- ১৯৪৯ সালে ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলে ৭৫ বছরে ১৯৭১ সনে একটি স্বাধীন বাংলাদেশ উপহার এবং পরে শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, আবকাঠামো উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ গড়া ও ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অবদান এবং প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।