তা হ মি না র ত্না

  • বাবার মেয়ে
  • ২০২৪-০৬-২৩ ১৩:২৪:০৬
image

আমার বাবাকে নিয়ে কখনো তেমন কিছু লিখিনি। 
আমার ইচ্ছাও করে না। 
অতি কষ্টের বিষয়গুলো আমি কখনো শেয়ার করিনা। 
নিজের ভিতরেই রাখি, 
নিজেই এক শুন্যতায় ডুবে থেকে কষ্টগুলো অনুভব করি। 
আমার বাবার মৃত্যু আমার জীবনের সবচেয়ে কষ্টের অনুভূতি, 
সবচেয়ে আবেগের জায়গা 
যে কষ্টের সাথে কোন কিছুর তুলনা হয় না।

তেরটা বছর হয়ে গেছে বাবাকে আর দেখিনা। 
বাবা ২০১১ সালের ১৭ মার্চ পরপারে পাড়ি জমিয়েছেন আমাদের একা রেখে।
আমি ছিলাম আমার বাবার একমাত্র মেয়ে। 
তিনটা বড় ভাইয়ের পর আমার আগমন এই পৃথিবীতে। 
এজন্য আমি ছিলাম আমার বাবার সবচেয়ে আদরের, 
চোখের মনি যাকে বলে। 
নিজেও ছিলাম বাবা অন্তপ্রাণ মেয়ে। 
বাবা ছাড়া কিছুই বুঝতাম না। 
যত আহলাদ আবদার আমার বাবার কাছেই ছিলো। 
যতদূর মনে পড়ে কোনদিন একটা ধমক, বকা পর্যন্ত দেননি। 
নিতান্তই সহজ সরল, শান্তশিষ্ট একজন শান্তিপ্রিয় মানুষ ছিলেন। 
সরকারি চাকুরীজীবি ছিলেন। আবহাওয়া অফিসে চাকুরী করতেন।
 
আর আমার এই আদরের বাবার মৃত্যুর সময় 
আমি কাছে থাকতে পারিনি এবং 
মৃত্যুর পরেও শেষ দেখাটা পর্যন্ত দেখতে পারিনি। 
এমনই হতভাগ্য মেয়ে আমি। 
এই কষ্টটা আমাকে সবসময়ই তাড়া করে, 
প্রচন্ড মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। 
যখনই মনে পড়ে দুচোখ ফেঁটে কান্না আসে 
কিন্তু আমার আবেগের জায়গাটা আমি কাউকে দেখাইনা, 
আমার ভালো লাগে না।
বাবার জন্য সৃষ্টিকর্তার নিকট সবসময়ই দোয়া করি 
যেন এই স্বচ্ছ মানুষটা ওপারে ভালো থাকেন।