চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বকুল

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৬-২২ ০৯:০৯:৩০
image

নিউজ ডেস্ক: জামালপুর জেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের তিন বারের নির্বাচিত কমান্ডার ও মেলান্দহ বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরকার আব্দুস সালাম বকুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২২ জুন) ভোরের দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি চারালদার গ্রামের বাসিন্দা। মঙ্গলবার বাদ আসর মরহুমের জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। বকুল কমান্ডারের মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

বীর মুক্তিযোদ্ধা বকুল কমান্ডারের মৃত্যুতে শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক শফিকুল ইসলামসহ বিভিন্নমহল।