চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ঈদের ছুটিতে বাড়িতে এসে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় কাদাযুক্ত পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে মোকসেদুজ্জমান নিহাদ(১৯) নামে এক তরুনের মৃত্যু হয়েছে। সে রহনপুর পৌর ৮ নং ওয়ার্ডের চিনিয়াতলা মহল্লার আসাদুর রহমানের ছেলে ও ঢাকার বিএএফ শাহীন কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের মেধাবী ছাত্র ছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার(২২জুন) সকাল পৌনে ১১টার দিকে বাড়ির অদূরে চিনিয়াতলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মোটরসাইকেল নিয়ে পড়ে যায় নিহাদ। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সুজাউদ্দৌলা বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।