২২ জুন, ২০২৪ঃ
পবিত্র ঈদ-উল-আযহা’র ছুটি শেষে ২৪ জুন সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলছে। সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।
উল্লেখ্য, ১৬ জুন রবিবার থেকে ২৩ জুন রবিবার পর্যন্ত পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুয়েটে ছুটি ঘোষণা করা হয়।