নিরাপদ সড়ক চাই (নিসচা) মহাসচিব এস এম আজাদ হোসেন এক বার্তায় জানিয়েছেন,ঈদ পরবর্তী ফিরতি যাত্রা শুরু হয়েছে। অনেকে পরিবারবর্গ সাথে নিয়ে রাজধানী সহ নিজ নিজ গন্তব্যে ফিরছেন। এসময় সড়ক মহাসড়কে নজরদারী কম থাকে,ফলে দ্রুত এবং ধীর গতির যানবাহন চলাচল বৃদ্ধি পায়।আর এতে করে রোডক্রাশ এবং হতাহত বেড়ে যায়। আগামী একসপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ সময়। নিরাপদ সড়ক চাই (নিসচা) এর শাখা কমিটির সহযোদ্ধাদের প্রতি অনুরোধ, ঈদের আগে যেভাবে নিজ নিজ এলাকায় সচেতনতামুলক কর্মকান্ড করেছেন-আগামী একসপ্তাহ স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে তেমন কার্যক্রম চালিয়ে যান-যাতে করে রোডক্রাশ এবং হতাহত'র মত ঘটনা পরিহার করা যায়। আজই টাঙ্গাইলে প্রাইভেটকার-মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন আর আহত হয়েছেন ৮জন। এই অনাকাংখিত ঘটনা আমরা দেখতে চাই না।

আমাদের দাবী-
আঞ্চলিক মহা সড়ক ও মহাসড়কে নসিমন,করিমন-ভটভটি-ব্যাটারীচালিত ভ্যান রিক্সা-অটো,সিএনজি যেন কোনভাবেই চলাচল না করে সেব্যাপারে প্রশাসনের কোঠর নজরদারী কামনা করছি।
ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের দাবী জানাচ্ছি।
মোটর সাইকেলের নিয়ন্ত্রিত গতি এবং স্টান্ডার্ড হেলমেট ব্যবহার বাধ্যতামূলক হোক সে প্রত্যাশা করছি।
মহাসড়কে পরিবহন চলাচল নিবিঘœ করতে স্বস্ব জেলা পুলিশের সদস্যদের পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করার নির্দেশনা দেয়ার আহবান জানাচ্ছি।
বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগে যাতে হাইওয়ে পুলিশ মাঠে থাকে সে ব্যবস্থাও গ্রহণ করার দাবী করছি।
পদ্মা সেতু,যমুনা সেতু ও মেঘনা-দাউদকান্দি সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে-মোটরসাইকেলের জন্য আলাদা টোলবুথ স্থাপন করার দাবী করছি।
সেতুর উপর যানবাহনের কোনো সমস্যা দেখা দিলে কিভাবে সেটাকে অতিদ্রুত রিমুভ করা যায়-সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সড়ক ও সেতুর পাশে যত যানবাহন দাঁড়িয়ে থাকবে- ততই যানজটের লক্ষণ থাকে। এজন্য ভাঙতি টাকা দিয়ে টোল পরিশোধ করতে চালকদের সচেতন করতে হবে। এতে সেতুর টোল পরিশোধ করতে ভাঙতির জন্য অপেক্ষা করতে হবেনা।যেটা ঈদের আগে ঘটেছে ।