শিরোমনিতে পুলিশ কর্মকর্তার কর্মকান্ডে হতবাক অসহায় ভ্যানচলকরা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৬-১৯ ২০:৩০:১৫
image

ফুলবাড়ীগেট   প্রতিনিধি ঃ কেএমপির খানজাহান আলী থানার এ এস আই  নাসির উদ্দিন মন্টু, ৭ মাস আগে খানজাহান আলী থানায় যোগদানের পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাকে নিয়ে। বিশেষ করে বৃদ্ধ ভ্যান ও রিকশা চালকদের গায়ে হাত তোলা, তাদের ভ্যান রিক্সার হাওয়া ছেড়ে দেওয়া যেন তার রুটিন মাফিক কাজ হয়ে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় ১৯ জুন সকাল ১০ টায় অসুস্থ পিতার চিকিৎসার জন্য ভ্যানচালক হযরত আলী শিরোমনি শহীদ মিনার সংলগ্ন একটি বিকাশ এর দোকানে যান ১৫ শত টাকা পাঠাতে। এরমধ্যে এএসআই নাসির তার ভ্যান গাড়িটি গতিরোধ করে হাওয়া ছেড়ে দেন। ভ্যানচালক হযরত অনেক কাকুতি মিনতি করেও মন গলাতে পারেননি পুলিশের  এস এস আই নাসিরের।  উল্টো এ এস আই নাসির বলেন তোদের ভ্যানের যতো  হাওয়া ছাড়তে পারবো ততো আমার প্রমোশন হবে। শুধু হযরত আলী নয় গিলাতলা বারাকপুর খেয়াঘাট ও বালিরঘাট এলাকার প্রায় দেড়  শতাধিক ভ্যান ড্রাইভারদের অভিযোগ এ এস আই নাসির এর বিরুদ্ধে । এদিকে ১৯ জুন সকালে একাধিক ভ্যান এর হাওয়া ছাড়লে ভ্যান চালকরা ক্ষুদ্ধ হয়ে উঠেন খবর পেয়ে স্থানিয় সাংবাদিকরা সেখানে গেলে এ এস আই নাসির সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন। খবর পেয়ে খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার এস আই পীযূষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত সাপেক্ষে সুষ্ঠ সমাধানের আশ্বাস দেন। এদিকে ভ্যান চালকরা বলেন কেএমপির মানবিক পুলিশ কমিশনার ঠিক যেই মুহুর্তেই অসহায় ভ্যান ও রিক্সা চালকদের কেএমপির পক্ষ থেকে নতুন  ভ্যান ও রিক্সা উপহার দিচ্ছেন ঠিক সে মুহুর্তে  এ এস আই নাসিরের উৎভট কর্মকান্ড কিছুটা হলেও পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।কেএমপির মানবিক পুলিশ কমিশনারের কাছে  ভ্যান চালক সহ স্থানিয়দের অতিদ্রুত এ ঘটনার তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।