রা ব বা নী স র কা র

  • জীবনের মানে
  • ২০২৪-০৬-১৯ ০০:০৯:৪৩
image

কী যে সুর জাগে খেয়ালে ভৈরবে বাজে বীণা
জানি না বুঝি না পেছনে মৃত্যু দাঁড়ায়ে কি না।

রাতভর কুরে খায় ঘুণপোকা বুকের ভেতর
হয়তো দেখবো না রোদ্দুর সোনামাখা ভোর।

এত সুখ তবু দুঃখ ভরা কেন বেদনার গানে
যোগ-বিয়োগে শূন্য পাওয়াই জীবনের মানে।