দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা পুলিশের বিশেষ অভিযানে ৮৬ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দাগনভূঞা থানার পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯ টার সময় দাগনভূঞা থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায এসআই মোঃ আরিফুর রহমান, এএসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আলাইয়ারপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আবুল বাশার প্রকাশ রাজিব (৩২) নামের মাদক ব্যবসায়ীকে ৮৬ বোতল বিদেশী মদসহ আটক করা হয়।
এ সংক্রান্তে দাগনভূঞা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং মামলা-১১, তারিখ-১৬/০৬/০২৪
এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ
মো : আবুল হাসিম বলেন গ্রেফতারকৃত আসামীকে রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।