মির্জাপুরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

  • শিলা আক্তার
  • ২০২৪-০৬-১৫ ১৮:১৮:৫৩
image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসুস্থ ও অসহায়দের মাঝে  চেক বিতরণ করা হয়েছে। 
শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এই চেক বিতরণ করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। এসময় উপস্থিত ছিলেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, উপজেলা আ.লীগের সহসভাপতি এসএম মোজাহিদুল ইসলাম মনির, সহসভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ও মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠরিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুর রহমান লাভু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক প্রমুখ। উপজেলার বিভিন্ন গ্রামের ৫১ অসুস্থ নারী পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের ২৪ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।