চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে বিশেষ কায়দায় আমের ঝুড়িতে (ক্রেটে) লুকিয়ে বহনকালে ৪০৩ বোতল ফেনসিডিলসহ মো.জসিম(২৪) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সে জেলার গোমস্তাপুর উপজেলার আড্ডা বাগোনগাঁ এলাকার মৃত জহুর আলীর ছেলে। র্যাব জানায়,গত বৃহস্পতিবার (১৩জুন) রাত ৯টার দিকে কানসাট ইউনিয়নের পল্লীবিদ্যূৎ কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে জসিমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৪জুন) সন্ধ্যা সোয়া ৬টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার জসিম একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ কওে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত। মাদকের একটি বড় চালান পাচারের গোয়েন্দা তথ্য পেয়ে র্যাবের একটি দল পূর্ব পরিকল্পনা মোতাবেক অবস্থান নিয়ে সড়কে চেকপোষ্ট বসিয়ে সন্দেহজনক গতিবিধির একটি অটোরিক্সা তল্লাশী করে আমের ঝুড়িতে ফেনসিডিলবহনকালে জসিমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।