দাগনভূঞায় সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৬-১৪ ২২:৫৬:০৪
image

দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলাধীন জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ফেরদৌস(৩৬ নামে এক পথচারী নিহত হয়েছে। তিনি আলামপুর হাজী বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ১৪ জুন শুক্রবার সকালে ফেনী-মাইজদি আঞ্চলিক মহাসড়কের সিলোনীয়া বাজারে  রাস্তা পারাপার হওয়ার সময় মহিপাল হইতে দাগনভূঞা যাওয়ার প্রাক্কালে দুইটি অজ্ঞাতনামা ট্রাক একটি অন্যটিকে দ্রুত বেগে ক্রস করার সময় পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলের উপস্থিত লোকজন তাহাকে সিএনজি যোগে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল হাসিম নয়া দিগন্ত কে জানান, ময়না তদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।