ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেনকে গতকাল দুপুরে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান ফুলেল শুভেচ্ছা জানান এবং এসময় উপজেলার সকল কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন। উপজেলা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল ইসলাম, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, সিনিয়র একাউন্ট কর্মকর্তা তাসলিম সুলতানা, মৎস কর্মকর্তা মোহাম্মদ সেলিম সুলতান, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াসিন আরাফাত, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম, একটি বাড়ি একটি খামার অফিসার মৌসুমী, আনসার বিডিবি কর্মকর্তা সালমা খাতুন, প্রোগ্রামার এপি মোঃ রাজু আহমেদ সহ সকল কর্মকর্তা বৃন্দ। এর পূর্বে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অফিস রুম বুঝে নেন এবং সকলকে মিষ্টি বিতরণ করেন।