চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩০৯ জনকে এক হাজার টাকা করে ৩ লক্ষ ৯ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(১৩জুন) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ সাহায্য প্রদান করা হয়। জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবদুল্লাহ-আল-মামুনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, বিভিন্ন কারণে আবেদনের এ সাহায্য প্রদান করা হয়।