চাঁপাইনবাবঞ্জে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্ধোধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৬-১০ ০১:০০:২১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পূষ্টি মেলা-২০২৪  উদ্বোধন করা হয়েছে।  ‘কৃষিই সমৃদ্ধি’-প্রতিপাদ্যে রবিবার (৮জুন) সকালে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধণ করেন সদর আসনের  সংসদ সদস্য আব্দুল ওদুদ। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলা আয়োজন করেছে।
মেলা উপলক্ষে প্রশাসক কার্যালয় চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক আহামেদ মাহবুব-উল-ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আতিকুল ইসলাম,অতিরিক্ত উপ-পরিচালক কেএম কাওসার হোসেন,সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার। সভা সঞ্চালনা করেন  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক  রহিমা খাতুন। সভায় পূষ্টি নিয়ে আলোচনা করেন কৃষি উদ্যোক্তা কামরুন নাহার ইতি।
মেলায় একটি কাঠের নৌকার উপর প্রদর্শিত হচ্ছে বিভিন্ন প্রকার পুষ্টি উপকরণসমৃদ্ধ ফল ও শাক-সব্জি। এছাড়া মেলায় জেলার বিভিন্ন উপজেলার ১৫টি ষ্টল রেেয়ছে। ষ্টলগুলোতে পারিবারিক পূষ্টি বাগান,মধু উৎপাদন পদ্ধতি,উন্নত প্রযুক্তির বীজ, প্রাকৃতিকভাবে ফল ও সব্জি তাজারাখা পদ্ধতি,কৃষি প্রযুক্তি যন্ত্রপাতি,আমজাতসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, ছাদকৃষি নার্সারী ,মাসরুম চাষ প্রযুক্তি ইত্যাদি প্রদর্শিত হচ্ছে।