চাঁপাইনবাবগঞ্জে নেসকো-পল্লীবিদ্যূৎ কর্মীদের মাধ্যে চরম উত্তেজনা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৬-০৯ ০২:০৮:৫০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যূৎ বিভাগের দুটি সংস্থা নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (বিদ্যূৎ বিতরণ কোম্পানী নেসকো) কর্মীদের মধ্যে বাদানুবাদ,মারধর,ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের মত উত্তেজনাকর ঘটনা ঘটেছে। শনিবার(৮ জুন) দুপুরে সদর উপজেলার আতাহার শিল্প এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর থানা ছাড়াও দাঙ্গাসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ঘটনায় ভাংচুর করা হয় নেসকোর ৩টি জরুরুী সার্ভিস গাড়ী। পুলিশ ঘটনাস্থল থেকে পল্লী বিদূতের ৪ কর্মীকে আটক করে।
নেসকো কর্মীরা অভিযোগে জানায়, নেসকোর দাবীকৃত এলাকা দিয়ে পল্লী বিদ্যূতের উচ্চক্ষমতার সরবরাহ লাইন টানা নিয়ে ঘটনার সূত্রপাত। দুপুর ১২টার দিকে  ঘটনাস্থলে নেসকোর একটি গাড়ি যাবার সময় পূর্ব পরিকল্পিতভাবে জড়ো হওয়া পল্লী বিদ্যূৎ কর্মীরা ওই গাড়িতে থাকা শফিকুল ইসলাম নামে এক লাইনম্যানকে মারধর করে। ভাংচুর করে গাড়িটি। খবর পেয়ে নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী আলিউল আজিমের নেতৃত্বে দুই গাড়ী বোঝ্ইা নেসকো কর্মীরা সেখানে গেলে তাদেরও তাড়া করে পল্লী বিদ্যূৎ কর্মীরা। নেসকো কর্মীরা এসময় জীবন বাঁচাতে যে যেদিকে পারে ছুটে পালায়। নির্বাহী প্রকৌশলী পাশের একটি বৃহৎ অটোরাইস মিলে আশ্রয় নেন। ওই মিলের গেটভেঙ্গে পল্লী বিদ্যূৎ কর্মীরা ভেতরে ঢোকার চেষ্টা করলে মিল শ্রমিকরা বাধা দেয়। এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। পুলিশ এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নেসকো-১ নির্বাহী প্রকৌশলী বলেন,নেসেকোর বিদ্যমান ১১ কেভি লাইনের পাশ দিয়ে পল্লী বিদ্যূতের ৩৩ কেভি লাইন টানার চেষ্টা বেআইনি। এ ব্যাপারে তাদের চিঠি দিয়ে নিষেধ করা হয়েছে। কিন্তু পূর্বপরিকল্পিতভাবে তারা নিষেধ না শুণে দেশিঅস্ত্রে সজ্জিত প্রায় ৩ শত লোক জড়ো করে হামলা করে। তাদের ইটের আঘাতে ৫/৬ জন নেসকো কর্মী আহত হয়। প্রায় ১ বছর আগেও তারা এমন চেষ্টা আরেকবার করেছিল। তখন তাদের নিবৃত্ত করা হয়। নেসকো-২ নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা বলেন, এ ব্যাপারে নেসকোর এমডি পল্লী বিদ্যূৎকে চিঠি দিলেও কাজ হয় নি। এ ব্যাপারে ্উর্ধতণ কতৃপক্ষকে জানানো হয়েছে। সিদ্ধান্ত পেলে মামলা করা হবে। প্রকৌশলীরা বলেন, নেসকোর কর্মীরা আহত ও ৩টি ঘাড়ি ক্ষতিগ্রস্থ হয়ে পুলিশ হেফাজতে থাকায় বিদ্যূৎ সরবরাহ ঠিক রাখা হুমকির মুখে পড়েছে। পল্লী বিদ্যূৎ কেন এমন করল সে সম্পর্কে ষ্পষ্ট করে কিছু বলতে পারেন নি নেসেকো প্রকৌশলীরা।
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যূৎ সমিতির জিএম  ছানোয়ার হোসেন বলেন, তিনি ঢাকায় আছেন। সব কিছু  জেনে জানাবেন। ষ্টেশনের দায়িত্বে থাকা ডিজিএম ফিরোজ জামানের সাথে বহুবাব চেষ্টা করেও কখা বলা যায় নি। এজিএম আরিফুর রহমান  বিকেলে বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসক দু’পক্ষকে নিয়ে বসেছেন। মিটিং শেষে বিস্তারিত জানানো হবে।
সদর থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, জেলা প্রশাসক কি সিদ্ধান্ত দেন তার উপর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। সন্ধ্যা পর্যন্ত কোন পক্ষ কোন অভিযোগ দেয়নি বলেও জানান ওসি। তিনি বলেন, বিবাদমান উভয়পক্ষে  ইট হাতে শতাধিক করে লোক ছিল।