চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’- শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৬জুন) সার্কিট হাউসে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। প্রথম রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার(অতিরিক্ত সচিব)।
সকালে প্রধান অতিথি কর্মশালা উদ্বোধনের পর হলুদ সাংবাদিকতার বিস্তৃতি,আগ্রাসন,ক্ষতিকর প্রভাব,সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন প্রথম রিসোর্স পাসন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দ্বিতীয় রিসোর্স পার্সন প্রধান অতিথিও আলোচ্য বিষয়ে কি কি পদক্ষেপ নেয়া হচ্ছে তা তুলে ধরেন। কর্মশালা শেষে প্রায় অর্ধশত সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।