খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৬-০৫ ২২:১৯:১৪
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ  খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ৬২২)ত্রি -বার্ষিক সাধারণ নির্বাচন ১ জুন খুলনা সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালে সকাল ৮ থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি কাজী মোঃ সরোয়ার হোসেন (প্রতীক বাঘ) প্রাপ্ত ভোট ২৮৯৫ ও সাধারণ সম্পাদক মোঃ আজাদ শেখ ( প্রতীক কুড়াল)২৮২০ ভোট পেয়ে নির্বাচিত। অন্যান্য পদে নির্বাচিত করা হলেন, কার্যকরী সভাপতি মোঃ বাবুল খলিফা প্রতীক সূর্যমুখী ফুল প্রাপ্ত ভোট ১২৯৬, সহ-সভাপতি আবুল হোসেন কার্ফু প্রতীক উড়োজাহাজ প্রাপ্ত ভোট ১৭৫৮, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রতীক চিংড়ি মাছ ১৪৬৫, মোঃ আলমগীর বেপারী প্রতীক মহিষ প্রাপ্ত ভোট ১৪১৮, ও মোঃ জাহাঙ্গীর হাওলাদার প্রতীক কাগজের মালা প্রাপ্ত ভোট ১৪১৪, যুগ্ন সম্পাদক মোঃ বজলু হাওলাদার প্রতীক কলস প্রাপ্ত ভোট২৩৩৩, সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার সরদার প্রতীক টেলিফোন প্রাপ্ত ভোট ১৭৯১, মোঃ রুহুল আমিন প্রতীক সেলাই রেঞ্জ প্রাপ্ত ভোট ১৬৮৭, মোঃ দুলাল শেখ প্রতীক হাস প্রাপ্ত ভোট ১৬০১ ও মোঃ সাগর মিয়া প্রতীক প্রজাপতি প্রাপ্ত ভোট ১৫৯৬। সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হাওলাদার প্রতীক টুপি প্রাপ্ত ভোট ১৮৫৯ ও মোঃ হানিফ (বাপ্পি) প্রতীক দোয়াত কলম প্রাপ্ত ভোট ১৭৭২। কোষাধক্ষ্য মোঃ মনিরুল আলম প্রতীক সিলিং ফ্যান প্রাপ্ত ভোট ২৮৪৮, দপ্তর সম্পাদক মোঃ শাহিন হোসেন মজুমদার প্রতীক ক্রাচ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। লাইন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রতীক এম্বুলেন্স প্রাপ্ত ভোট ১৫২০, মোঃ নয়ন হাওলাদার প্রতীক পিক আপ ভ্যান প্রাপ্ত ভোট ১৩৯৬, মোঃ জাহিদ হোসেন প্রতীক কুমির প্রাপ্ত ভোট ১২৬৪, মোঃ রফিকুল ইসলাম প্রতীক তরমুজ প্রাপ্ত ১২১৬. মোঃ রোকামিয়া প্রতীক তালা চাবি প্রাপ্ত ভোট ১২০৬ ও মোঃ ইমরান হাওলাদার মিন্টু প্রতীক লাটিম প্রাপ্ত ভোট ১১৬৬, প্রচার সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার প্রতীক ডলফিন প্রাপ্ত ভোট ১০৮৯ ও নুর আমিন প্রতীক ইজিবাইক প্রাপ্ত ভোট ১০৪১, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ দেলোয়ার প্রতীক বক প্রাপ্ত ভোট ১৫২৬। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।