চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘করবো ভূমি পুণরুদ্ধার,রুখবো মরুময়তা,অর্জন করতে হবে মোদের খরা সহনশীলত’--প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রশাসন ও বিভিন্ন সংগঠন বিশ^ পরিবেশ দিবস-২০২৪ উদযাপন করেছে। বুধবার(৫মে) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচী উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিভিন্ন পথ ঘুরে শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি রুমে আলোচনাসভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দেন বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুস সামাদ,জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সসুপার নুরুজ্জমান। সূচনা বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। বক্তরা সূস্থ পরিবেশের গুরুত্ব তুলে ধরে বর্তমানের পরিবেশ দূষণ,জলবায়ু পরিবর্তনের ফল,মাটি,পানি,বায়ু দূষণ,প্লাষ্টিক ব্যবহারে পরিবেশের ক্ষতি ইত্যাদি নিয়ে আলোচনা করেন। পরিবেশ নষ্টের কারণে সৃষ্ট প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন নেতবাচক দিকও তারা আলোচনা করেন।
এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে টিআইবি’র সহযোগি সংগঠন সনাকের উদ্যোগে সকালে সিটি করেজে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সনাক,চাঁপাইনবাবগঞ্জ সভাপতি সেলিনা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বালগ্রাম আদর্শ কলেজ অধ্যক্ষ ন.স.ম মাহবুবুর রহমান মিন্টু। স্বাগত বক্তব্য দেন কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক শামসুন নাহার। দিবসটি উপলক্ষে টিআইবি’র ১৯ দফা ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য ঈষিতা রহমান ও আল- আমিন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিরা।