মহেশখালী উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে ২টি অবৈধ করাতকল উচ্ছেদ,কাঠ সহ যন্ত্রাংশ জব্দ

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-০৬-০২ ১৩:৪৫:১২
image

মহেশখালী কক্সবাজার ০১ জুন ২০২৪ 
মহেশখালী  উপজেলা  প্রশাসন  ও  বনবিভাগের যৌথ  অভিযানে ২টি অবৈধ করাতকল উচ্ছেদ,যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। 
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের অন্যতম সংরক্ষিত ও সমৃদ্ধ বনাঞ্চল ঘেষে অবৈধ ভাবে  করাতকল স্থাপন করায় তা উচ্ছেদ করা হয়। 
এ সময় কাঠ জব্দ ও করাতকলের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।করাতকলের বিভিন্ন যন্ত্রপাতি  জব্দ ও ধ্বংস করে করাতকলের  কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
০১ জুন শনিবার  সকাল ১১টার সময় মহেশখালী উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে মহেশখালী  উপজেলার শাপলাপুর ইউনিয়নের  জেমঘাট ও দিনেশপুর বারিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে করাতকল দুইটি উচ্ছেদ করেন-মহেশখালী  উপজেলা নির্বাহী কর্মকর্তা,নির্বাহী ম্যাজিস্ট্রেট মীকি মারমা।
এ সময় শাপলাপুর দিনেশপুর বিট কর্মকর্তা মনজুরুল মুর্শেদ, শাপলারপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়াসহ বিভিন্ন বিটের স্টাফরা উপস্থিত ছিলেন।
মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মীকি মারমা 
বলেন-
করাতকল ২টি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। এদের ছিল না কোন  বৈধ কাগজপত্র।
ইতিপূর্বে শাপলাপুরে দিনেশপুর এলাকায় জৈনিক 
শেফায়েত নামে এক বক্তি বনবিভাগের লোকজনকে ম্যানেজ করে অবৈধ ভাবে করাত কল স্থাপনের করার নিউজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়।
তার সত্যতা মিলে মেলায় অভিযান চালিয়ে অবৈধ এই করাত কল সহ অপর আর একটি  করাতকল উচ্ছেদ করা হয়েছে।
এসময় দুইটি অবৈধ করাতকল উচ্ছেদ ও ৩১ দশমিক ২০ ঘনফুট কাঠ জব্দ করা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট মীকি মারমা। 
মহেশখালী উপজেলা রেঞ্জের কর্মকর্তা এনামুল হক বলেন-
অবৈধ ভাবে শাপলাপুর সংরক্ষিত বন ঘেষে অবৈধভাবে করাত কল  স্থাপন ও পরিচালনার অভিযোগে ২টি করাতকল উচ্ছেদ করা হয়। 
করাতকল বিধিমালা  অনুযায়ী সংরক্ষিত বনের ০৩ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন অবৈধ হলেও শাপলাপুর জেমঘাট মোক্তার আহমদ ও দিনেশপুর শেফায়েত নামে দুই ব্যবসায়ী করাতকল স্থাপন ও পরিচালনা করে আসছে। 
এবিষয়ে  সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হবে বলে জানান এ কর্মকর্তা।