চাঁপাইনবাবঞ্জে গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ সংক্রান্ত মতবিনিময় সভা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৬-০১ ২৩:২২:২৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১জুন) সকালে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা:আদীব আলী।
স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়)  আওতায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট কুমার শিপন মোদক,অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: রবিউল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,পাবলিক প্রসিকিউটর নাজমুল আজম, জেলা লিগ্যাল এইড অফিসার রুখসানা খানম, প্রকল্পের জেলা ম্যানেজার হাফিজ আল আসাদ,ইউএনডিপি’র লিগ্যাল এনালিস্ট ব্যারিষ্টার মশিউর রহমান সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ।
উপস্থিত ছিলেন বিচারক,আইনজীবী সহ সংশ্লিস্টরা। সভায় গ্রাম আদালতকে আরও প্রাতিষ্ঠানিক,স্বচ্ছ ও কার্যকর করে স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিরোধ নিস্পত্তির মাধ্যমে মামলা সংখ্যা কমিয়ে আনার গুরুত্ব ও ্ এ ব্যাপাওে  সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।