চাঁপাইনবাবগঞ্জে বিদ্যূৎস্পৃষ্টে শিশুসহ দু’জনের মৃত্যু, আহত ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-৩১ ২৩:৩০:১৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিদ্যূৎস্পৃষ্টের পৃথক ঘটনায় শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। মৃতরা হল-- দেবিনগর ইউনিয়নের আব্দুর রহমানের টোলা গ্রামের বুলবুল আহমেদের মেয়ে মাহি খাতুন (৬) ও বারঘরিয়া ইউনিয়নের চামাপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহিম (৬২)। আহত হয়েছেন রহিমের স্ত্রী রেহেনা খাতুন (৪৫)। তাঁকে জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ঘটনাগুলো ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আকথারুজ্জামান বলেন, দুপুর ১২টার দিকে খেলতে খেলতে নিজবাড়ির সামনের সড়কের উপর পিতার বৈধ্যূতিক চার্জে দেয়া ব্যাটারীচালিত অটোরিক্সার সংস্পর্শে এসে বিদ্যূৎস্পৃষ্ট হয় মাহি। এতে তার বুক পুড়ে যায়। তাকে উদ্ধার করে জেলা ঞাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার অপর উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন,সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির আঙ্গিনায় কাপড় শুকানোর জন্য টাঙ্গানো জিআই তারে কাপড় শুকাতে দিচ্ছিলেন রেহেনা। এসময় ঘরের টিনের চালার সাথে বিদ্যুতায়িত হয়ে থাকা তারটির সংস্পর্শে বিদ্যূৎস্পৃষ্ট হন তিনি। তৎক্ষনাৎ স্ত্রীকে বাঁচাতে  তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন রহিম। কিন্তু এসময় নিজের দু’হাত ওই তারে লেগে নিজেই বিদ্যূৎস্পৃষ্ট হন তিনি। তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে আনার পর দুপুর ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসব ঘটনায় থানায় দুটি পৃথক অপমৃুত্য মামলা হয়েছে। মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ।