চাঁপাইনবাবগঞ্জে বিশ^ তামাকমুক্ত দিবস উদযাপিত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-৩১ ২৩:২৬:৫৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি,শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’-প্রতিপাদ্যে র‌্যালী ও আলোচনাসভার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ^ তামাকমুক্ত দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। শুক্রবার(৩১মে) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে র‌্যালী বের করা হয়। শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ককক্ষে আলোচনা সসভায় মিলিত হয়। সভায় বক্তরা তামাকের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরেন ও তামাকজাত পণ্য বর্জণের আহব্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে কর্মসূচীতে অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী সহ সরকারি ও বেসরকারি সসংস্থার প্রতিনিধরা।