রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের হুঁশিয়ারি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-৩০ ১০:৪৫:২৭
image

প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত হানলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ার হামলা চালানোর জন্য তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়, তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। তারা কী নিয়ে খেলছে, এই বিষয়টি তাদের মাথায় রাখা উচিত। 
তিনি উল্লেখ করেন, এমন অনেক ইউরোপীয় দেশ রয়েছে যারা ‘আয়তনে ছোট’ এবং সেসব দেশের ‘ঘনবসতিপূর্ণ জনসংখ্যা’ রয়েছে। রুশ ভূখণ্ডের গভীরে আঘাত হানার কথা বলার আগে তাদের নিজেদের সচেতন হওয়া উচিত। 
তিনি আরও বলেন, ইউক্রেনের বাহিনী হামলা চালালেও তার দায়ভার পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের ওপরই বর্তাবে।
এরআগে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়্যেল ম্যাক্রোঁ বলেছিলেন, রাশিয়ান সামরিক ঘাঁটিগুলোকে ‘অকার্যকর’ করতে ইউক্রেনকে অনুমতি দেয়া উচিত। মূলত এসব ঘাঁটি থেকেই রুশ সৈন্যরা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।