চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিদ্যূৎ সাশ্রয়ী হওয়ার লক্ষ্যে বিদ্যূৎ বিভাগের গৃহীত কর্মপরিকল্পনা বিষয়ে গণ-সচেতনতা সৃষ্টির জন্য গ্রাহক,শুভানূধ্যায়ী ও অংশীজনের অংশগ্রহণে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৯মে) সকালে চাঁপাইনবাবগঞ্জের বিদ্যূৎ বিতরণ সংস্থা নেসকো অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেসকো রাজশাহী সার্কেল-২ এর তত্বাবধায়ক প্রকৌশলী গৌবিন্দ চন্দ্র সাহা।
সভায় বিদ্যূৎ কর্মকর্তাদেও মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী অলিউল আজিম, নেসকো-২ এর নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা, নেসকো গোমস্তাপুরের নির্বাহী প্রকৌশলী হাফেজ নাসিম বিন জসিম, নেসকো রাজশাহী গোদাগাড়ীর নির্বাহী প্রকৌশলী রায়হানুল ওয়াজিদ,শিবগঞ্জের আবাসিক প্রকৌশলী জুলফিকার আলী। অপর দিকে অংশীজন ও গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া, এরফান গ্রæপ প্রতিনিধি আবুল বাসার, চেম্বার সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, আদর্শ গ্রæপ প্রতিনিধি ফয়সাল হক, দারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন সমবায় ও মার্কেট সমিতি,শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান প্রতনিধি সহ অনকেই।
সভায় বিদ্যূৎ কর্মকর্তারা সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যূৎ ব্যবহারে গ্রাহকদের ১৫ শতাংশ সাশ্রয়ী হবার অনুরোধ করেন। তাঁরা বৈধূতিক প্রিপেইড মিটারের সুবিধা ও ব্যবহারবিধি বর্ণনা করেন। অপরদিকে গ্রাহকরা বিদ্যূৎ বিতরণ,সরবরাহ ও প্রিপেইড মিটার নিয়ে বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন।