একই দিনে ইউরোপের ৩ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-২৯ ১২:২৪:২০
image

গতকাল একই দিনে ইউরোপের তিনটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।স্পেনের পর নরওয়ে ও আয়ারল্যান্ড এ ঘোষণা দেয়। জেরুজালেমকে ইসরাইল ও ফিলিস্তিন উভয় দেশের রাজধানী হিসেবে মানবে এই তিন দেশ। এ নিয়ে জাতিসংঘের সদস্যভূক্ত ১৪৫টি দেশ ফিলিস্তিনিকে স্বাধীন দেশের স্বীকৃতি দিলো। 
এ পদক্ষেপে ফিলিস্তিন নিয়ে কূটনৈতিক প্রটোকলেও ব্যাপক পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পশ্চিম তীরে দেশ তিনটির প্রতিনিধিদের কার্যালয় উন্নীত হবে পূর্ণ দূতাবাসে। 
তবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। মাদ্রিদ, অসলো ও ডাবলিন থেকে নিজেদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে তেল আবিব। 
পাশাপাশি তলব করছে দেশ তিনটির রাষ্ট্রদূতদের। এছাড়া, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের কনস্যুলার সেবা দেওয়া থেকে স্পেনকে বিরত রাখার পদক্ষেপও নিয়েছে তেল আবিব। 
এর জবাবে ইসরাইলের প্রতি সমালোচনা জোরদার করে স্পেন বলেছে, গাজায় জাতিগত নিধন চলছে।