কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষক, কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত
দিনব্যাপী কৃষক,কৃষাণী প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাং নাছির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: শহীদুল হক।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: নুরুল আলম ভূঁইয়া,উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন,উপসহকারী কৃষি অফিসার মো: বোরহান উদ্দিন, অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর আবুল কাশেম প্রমূখ।