নির্বাচন কমিশন ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকার ১৯টি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে। বাগেরহাট, সাতক্ষীরা,পটুয়াখালী, ভোলা, বরগুনা জেলাসহ উপকূলের বেশ কয়েকটি জেলার উপজেলা রয়েছে এই তালিকায়।
তৃতীয় দফায় আগামী ২৯শে মে এসব উপজেলায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিলো। আজ মধ্যরাতে এসব এলাকায় শেষ হওয়ার কথা ছিলো নির্বাচনী প্রচারণা।
নির্বাচন কমিশন ভবনে সচিব জাহাংগীর আলম আজ এইসব কথা বলেন। প্রয়োজনে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি। উপকূলের এই ১৯টি উপজেলা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ উপরে গেছে অনেক জায়গায়, পানি উঠার পাশাপাশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বিক বিচেনায় নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।