সুনামগঞ্জে শিক্ষককে মারধরের ঘটনায় নিন্দা বাকবিশিস'র
- হাসান মেহেদী:
-
২০২৪-০৫-২৬ ২২:৪৪:০৬
সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শংকরী রানী দেকে মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কলেজ-
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর একজন শিক্ষককে শারীরিকভাবে নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে অভিযুক্ত দপ্তরী রুবেল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একজন শিক্ষককে শারীরিকভাবে নির্যাতনের ঘটনা অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ ও সামাজিক অধঃপতনের নজির বলে তাঁরা উল্লেখ করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সুনামগঞ্জ জেলার ছাতক
উপজেলার ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকরী রানী দেকে স্কুলের নৈশপ্রহরী কাম দপ্তরী রুবেল মিয়া মারধর করে। এতে তিনি মাথায় ও চোখে আঘাতপ্রাপ্ত হন। প্রচুর
রক্তক্ষরণ হলে তাকে সিলেট এম এ জি ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।