আজ মিরপুরে শুরু হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতার চতুর্থ আসর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-২৬ ২২:০৭:২৭
image

আজ মিরপুরে শুরু হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতার চতুর্থ আসর। প্রথম দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয় দক্ষিণ কোরিয়া। আগের তিন আসরের মতো এবারের আসরেও শিরোপা ধরে রাখতে চায় স্বাগতিক দল। 
জয় দিয়ে বঙ্গবন্ধু অন্তর্জাতিক কাবাটি প্রতিযোগিতার শুরু করে স্বাগতিক বাংলাদেশ। রোববার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হোসেন পাপন। 
উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে পরাজিত করে স্বাগতিকরা। খেলার প্রথমার্ধে মাঠের লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে ২৪-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় মিজানুর রহমানের দল। দ্বিতীয়ার্ধেও কোন প্রতিরোধ গড়তে পারেনি দক্ষিণ কোরিয়া। ৮ বার স্বাগতিক দলের কাছে অলআউট হয়েছে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ জয় পায় ৪৩-১১ পয়েন্টে ব্যবধানে। 
বাংলাদেশের অধিনায়ক মিজানুর রহমান ২১ পয়েন্ট নিয়ে ম্যাচ সেরা হন।